ভালুকায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে উপজেলা ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ শাখার ছাত্রদল নেতারা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে মিলিত হয়। পরে উপজেলা বিএনপি নেতাকর্মী সহ র্যালী নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোর্শেদ আলম। এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবর রহমান মজু, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































